পর্যাপ্ত পানি না খেলে শুধু কিডনি নয়, মুখের ভেতরেও হতে পারে পাথর

 

 

পর্যাপ্ত পানি না খেলে শুধু কিডনি নয়, মুখের ভেতরেও হতে পারে পাথর

পর্যাপ্ত পানি না খেলে শুধু কিডনি নয়, মুখের ভেতরেও হতে পারে পাথর
সংগৃহীত ছবি

পর্যাপ্ত পানি না খেলে শরীরে ফ্লুইডের অভাব হয়। যে কারণে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে। পরিমাণমতো পানি না পান করলে কিডনিতে স্টোন হতে পারে। কিন্তু মুখের ভেতর পাথর হওয়ার কথা হয়তো কখনো শোনেননি।

 

চিকিৎসকরা বলছেন, এ বিষয়ে খুব একটা আলোচনা হয় না। অনেকে হয়তো জানেনও না পর্যাপ্ত পানি না খেলে ‘স্যালাইভা গ্ল্যান্ড স্টোন’ নামক একটি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এমনিতে স্যালাইভা স্টোন ক্ষতিকর নয়। তবে এই ধরনের সমস্যা হলে মুখের ভেতর যন্ত্রণা হয়, খাবার গিলতেও কষ্ট হয়।

 

স্যালাইভা স্টোন কী

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, মুখের ভেতর এমন অজস্র গ্রন্থি রয়েছে, যেখানে লালা উৎপন্ন হয়। সেই গ্রন্থির মুখে ক্যালসিয়ামের অবশিষ্টাংশ জমে পাথরে পরিণত হয়। গ্রন্থির মুখ পাথরে অবরুদ্ধ হয়ে থাকে, তাই সেখান থেকে লালারস সহজে বের হতে পারে না। দীর্ঘদিন এমনটা হতে থাকলে স্যালাইভা গ্ল্যান্ড ফুলে যায়, যন্ত্রণা হয়।

 

সংক্রমণ হওয়াও অস্বাভাবিক নয়। এমনকি দাঁতের সমস্যাও হতে পারে। 

 

 

Post a Comment

Previous Post Next Post